Logo
শিরোনাম

ভাপা পিঠা খেতে গিয়ে বাসচাপায় নানি-নাতনি নিহত

প্রকাশিত:শুক্রবার ১৮ নভেম্বর ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ২০২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গাইবান্ধার তুলসিঘাট এলাকায় ভাপা পিঠা খেতে গিয়ে বাসচাপায় নানি-নাতনি নিহত হয়েছেন। শুক্রবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ছোট বৌলেরপাড়া গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী সাবিনা বেগম (৪৫) ও তার নাতনি টিয়া মনি (৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবিনা স্থানীয় হোটেলে শ্রমিকের কাজ করতেন। শুক্রবার সকালে নাতনিকে সঙ্গে নিয়ে তিনি তুলসিঘাটে আসেন। ভাপা পিঠা খাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল টিয়া। এ সময় একটি বাস দেখে নানি সাবিনা তার নাতনি টিয়াকে সরিয়ে আনতে যান। এ সময় নানি আর নাতনি উভয়কেই একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক (এসআই) মাইদুল ইসলাম দুর্ঘটনার তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।


আরও খবর

গাইবান্ধা-৫ আসনে বিপুল ভোটে নৌকা জয়ী

বৃহস্পতিবার ০৫ জানুয়ারি ২০২৩