
ভারতে করোনাভাইরাসে
মৃত্যু চার লাখ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৮৫৩ জনের। এ নিয়ে দেশটিতে
মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়াল চার লাখ ৩১২ জনে।
শুক্রবার ভারতের
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।
খবরে বলা হয়,
২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৬১৭ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন তিন
কোটি চার লাখ ৫৮ হাজার মানুষ।
করোনার দ্বিতীয়
ঢেউয়ে বিপর্যস্ত ভারতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসছে। ধীরে ধীরে কমছে মৃত্যু ও সংক্রমণের হার। মে মাসে প্রায় প্রতিদিন সাড়ে তিন থেকে চার হাজার
মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। আক্রান্ত হয়েছেন তিন থেকে চার লাখ মানুষ। সে তুলনায় বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক
বলা চলে।

