Logo
শিরোনাম

ভারতে সড়ক দুর্ঘটনায় এমপিপুত্রসহ ৭ মেডিকেল ছাত্র নিহত

প্রকাশিত:মঙ্গলবার ২৫ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৫৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারতের মহারাষ্ট্র প্রদেশের ওয়ার্ধাতে সোমবার গভীর রাতে এক সড়ক দুর্ঘটনায় বিজেপির এক এমপির ছেলেসহ সাত মেডিকেল কলেজের ছাত্র প্রাণ হারিয়েছেন। নিহতরা সবাই সাওয়াংগি মেডিকেল কলেজের ছাত্র। খবর এনডিটিভির। ছাত্রদের বহনকারী মাইক্রোবাসটি সোমবার রাত সাড়ে ১১টার দিকে মহারাষ্ট্রের সেলসুরার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতু থেকে নিচে পড়ে যায়।

নিহতদের মধ্যে বিজেপির এমপি বিজয় রাহাংদালের ছেলে অবিষ্কার রাহাংদালেও আছেন। ওয়ার্ধার এসপি প্রসাদ হলকার সাংবাদিকদের জানান, মেডিকেলের ওই ছাত্ররা ওয়ার্ধা থেকে দেওলিাযাচ্ছিলেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন- সাওয়াংগি মেডিকেল কলেজের এমবিবিএস শেষ বর্ষের ছাত্র, নিরাজ চৌহান, বিবেক নন্দন, প্রত্যুষ সিং ও সুভাম জায়সুয়াল, প্রথমবর্ষের ডপছাত্র অবিষ্কার রাহাংদালে এবং মেডিকেল ইন্টার্ন নিতেশ সিং।


আরও খবর