Logo
শিরোনাম

ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

প্রকাশিত:সোমবার ১৭ মে ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ২২৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। সম্প্রতি আইইডিসিআর, আইসিডিডিআরবি ও আইদেশির সঙ্গে যৌথভাবে এ প্রতিবেদন প্রকাশ করেন।

দেশে শনাক্ত হওয়া এই ভারতীয় ভ্যারিয়েন্টের সিকোয়েন্স বৈশ্বিক ডাটাবেজ জিআইএসএআইডিতে জমা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আক্রান্ত রোগীদের সবাই বিগত ১ থেকে ২৫ এপ্রিলের মধ্যে পাশের দেশ ভারতে চিকিৎসার জন্য ভ্রমণ করেছেন। এ ছয়জনের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। ছয়জনের বয়স ৭ থেকে ৭৫ বছরের মধ্যে। এরা সবাই এপ্রিলের শেষ সপ্তাহে বাংলাদেশে প্রবেশ করেন এবং বিভিন্ন হাসপাতালে আইসোলেশনে ছিলেন। এদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি ক্যানসারসহ অন্যান্য জটিল রোগে ভুগছিলেন এবং পরবর্তীতে তিনি মারা যান।


আরও খবর