
ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারে থাকা চার জন নিহত হয়েছে এবং দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। বার্তা সংস্থা এএনআই’র বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তবে, সংবাদমাধ্যমের খবরে সিডিএস বিপিন রাওয়াতের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
আজ বুধবার দুপুরে তামিলনাড়ুর সুলুরে অবস্থিত সেনাঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর নিলগিরি নামক জায়গায় গিয়ে বিধ্বস্ত হয়। নিকটস্থ ওয়েলিংটন সামরিক স্থাপনার দিকে যাচ্ছিল সামরিক এমআই-সিরিজের হেলিকপ্টারটি।
হেলিকপ্টার বিধ্বস্তের খবর পেয়ে তৎক্ষণাৎ উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

