Logo
শিরোনাম

ভারতের তৈরি কোভ্যাক্সিন জরুরি ব্যবহারের অনুমোদন দিল ডব্লিউএইচও

প্রকাশিত:বৃহস্পতিবার ০৪ নভেম্বর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২০৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বুধবার জানিয়েছে, তারা জরুরি ব্যবহারের জন্য কোভ্যাক্সিনের অনুমোদন দিয়েছে। মহামারি করোনাভাইরাস মোকাবেলায় এটি হচ্ছে ভারতীয় ভারত বায়োটেকের তৈরি একটি ভ্যাকসিন। খবর এএফপির।

এক বিবৃতিতে জাতিসংঘের এ সংস্থা বলেছে, চার সপ্তাহের ব্যবধানে দুই ডোজ ব্যবহার করে এ টিকার ৭৮ শতাংশ কার্যকারিতা দেখা গেছে। ভ্যাকসিনটি মজুদ করার প্রক্রিয়া সহজ হওয়ার কারণে নিম্ম ও মধ্যম আয়ের দেশগুলোরর জন্য খুবই ভাল।’ ভারতে সম্পূর্ণভাবে তৈরি ও উৎপাদন করা প্রথম টিকা কোভ্যাক্সিন ডব্লিউএইচওর অনুমোদ পেয়েছে।

অক্রিয়াশীল করোনাভাইরাস এন্টিজেনের ওপর ভিত্তি করে তৈরি করা এটি ডব্লিউএইচওর তালিকাভূক্ত কোভিড-১৯ নির্মূলের অষ্টম ভ্যাকসিন। সংস্থাটির অনুমোদন দেয়া অন্য ভ্যাকসিনের মধ্যে রয়েছে ফাইজার/বায়োএনটেক, মডার্না, অ্যাস্টোজেনেকা, জনসন অ্যান্ড জনসন, সিনোফার্মা ও সিনোভ্যাক।

এক্ষেত্রে ডব্লিউএইচওর জরুরি ব্যবহারের অনুমোদন ভ্যাকসিনগুলোর আন্তর্জাতিক স্বীকৃতি জোরদার করতে পারে। তারা জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংস্থা এবং করোনাভাইরাস মোকাবেলায় গঠিত  আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোভ্যাক্সের মাধ্যমে এসব ভ্যাকসিন ব্যবহারেরও অনুমোদন দেয়।


আরও খবর