Logo
শিরোনাম

ভারতের উপহার ২০ লাখ ডোজ টিকা আসছে আগামীকাল

প্রকাশিত:মঙ্গলবার ১৯ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ২১১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাণিজ্যিকভাবে আসার আগেই ভারত থেকে দেশে আসছে অক্সফোর্ডঅ্যাস্ট্রাজেনেকা উৎপাদিত ২০ লাখ ডোজ করোনার টিকা। উপহার হিসেবে বাংলাদেশকে দেয়া ভারতের এই টিকার চালানটি আগামী বুধবার (২০ জানুয়ারি) দেশে পৌঁছার কথা রয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

তিনি বলেন, ভারত সরকার উপহারস্বরূপ ২০ লাখ টিকা দিচ্ছে এবং সে চালান ২০ জানুয়ারি দেশে আসবে এই মর্মে সরকারের উচ্চ মহলের একটি চিঠি পেয়েছি।

বাণিজ্যিকভাবে বেক্সিমকো ফার্মা এ টিকা আমদানি করছে। তাদের চালানটি ২৬ জানুয়ারি দেশে পৌঁছানোর কথা রয়েছে।

সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ২৬ জানুয়ারির মধ্যে সেরামের তৈরি অক্সফোর্ডঅ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম চালান আসবে। এ টিকা ১৮ বছরের নিচের কাউকে দেয়া হবে না। ইতোমধ্যেই কারা টিকা পাবেন তার তালিকা তৈরি হয়েছে। বিশেষভাবে তৈরি সফটওয়্যারে নাম লিপিবদ্ধ করে টিকা পেতে হবে।

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদফতর ইতোমধ্যে কোভিড-১৯ টিকা প্রয়োগ পরিকল্পনা চূড়ান্ত করেছে। পরিকল্পনা অনুযায়ী দেশে ১৮ বছরের নিচে এবং গর্ভবতী নারীদের টিকা দেওয়া হবে না। যেহেতু এই জনগোষ্ঠীর ওপর ট্রায়াল হয়নি, তাই তাদের এই টিকা দেওয়া হবে না।


আরও খবর