Logo
শিরোনাম

ভাসানচর থেকে পালাতে গিয়ে ৩ রোহিঙ্গা আটক

প্রকাশিত:রবিবার ২২ আগস্ট ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ২২৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় তিন রোহিঙ্গাকে আটক করেছে এপি বিএন এর সিভিল টিম।

আটককৃত রোহিঙ্গা হল, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ১০নম্বর ক্লাস্টারের আবুল কালামের ছেলে ওসমান (১৮) ৫৬ নম্বর ক্লাস্টারের হোসাইনের ছেলে সালামাতুল্লাহ (২১) ২৬ নম্বর ক্লাস্টারের নুর মোহাম্মদরে আজিজ (২৬)।

রবিবার (২২ আগস্ট) সকালে বিদেশী নাগরিক আইনে গ্রেফতার দেখিয়ে আসামিদের হাতিয়া কোর্টে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল শনিবার রাত পৌনে বার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা থেকে ২-৩ কিলোমিটার দক্ষিণ-পূর্ব থেকে তাদেরকে আটক করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, শনিবার রাতে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে ৩ রোহিঙ্গা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন সিভিল টিম তাদের আটক করে রাত্রীকালীন মোবাইল পার্টির কাছে হস্তান্তর করে। পরে বিদেশী নাগরিক আইনে মামলা দিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়।


আরও খবর

ভাসানচর পরিদর্শনে ৪ দেশের রাষ্ট্রদূত

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩