Logo
শিরোনাম

ভাতিজাকে রক্তাক্ত দেখে ফুফুর মৃত্যু

প্রকাশিত:শুক্রবার ১৮ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৯০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় রক্তাক্ত ভাতিজাকে দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে ফুফুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এলাকাবাসী জানায়, বুধবার রাতে তুচ্ছ ঘটনার জেরে উপজেলা সদরের কিশামত পূনঃকর গ্রামের আজিজার রহমানের ছেলে রাজমিস্ত্রী এনামুল হকের (৩২) সঙ্গে একই গ্রামের মানিক মিয়ার ছেলে রাশেদুল ইসলামের (১৯) কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাশেদুলের ছুরিকাঘাতে মারাত্মক আহত হন এনামুল।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এনামুলের ফুফু মিনা বেগম (৪৮)। ভাতিজাকে রক্তাক্ত দেখে হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে এলাকাবাসী রাশেদুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।


আরও খবর

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মঙ্গলবার ৩১ জানুয়ারি ২০২৩