
নগরীর কোতোয়ালী
থানা এলাকায় একটি ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে নমিতা চৌধুরী (৭১) নামে এক বৃদ্ধার মৃত্যু
হয়েছে। নিহত নমিতা চৌধুরী সিরাজউদ্দৌলা রোডের প্রবীর চৌধুরীর স্ত্রী। সোমবার সকাল
পৌনে ১০টায় এ ঘটনা ঘটে।
নমিতা চৌধুরী
স্থানীয় প্রবীর চৌধুরীর স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসেন
ছেলে অনিকেত চৌধুরী। কর্তব্যরত চিকিৎসকরা বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, সকালে সিরাজউদ্দৌলা রোডের নিজ বাসার ১০ তলা ভবনের ছাদে উঠেন নমিতা চৌধুরী। পৌনে ১০টার দিকে সেখান থেকে থেকে লাফ দেন তিনি। আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

