Logo
শিরোনাম

ভিভিআইপিরা আগে টিকা পাবেন না: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত:মঙ্গলবার ১৯ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১৮৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ভিভিআইপিরা নয়, যাদের সবচেয়ে আগে টিকা প্রয়োজন তাদেরকেই আগে দেয়া হবে।

আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

টিকার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা চিন্তাভাবনা করছি যাদের সবচেয়ে আগে টিকা প্রয়োজন তাদের আগে দেব। যেমন ফ্রন্টলাইনার হিসেবে ডাক্তার, নার্স, পুলিশ ও সাংবাদিকদেরও করোনার টিকা দেয়া হবে। যেটা প্ল্যান করা আছে সেভাবেই হবে। ভিভিআইপিরা আগে টিকা পাবেন না।

তিনি বলেন, আশা করছি আমাদের শিডিউল অনুযায়ী আসবে। ভারত থেকে উপহার হিসেবে পাওয়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা আগামীকাল অথবা পরশু আসছে। এটাই সর্বশেষ খবর। এই টিকা ভারত আমাদের কাছে পৌঁছে দেবে। আমি বিমানবন্দরে গিয়ে টিকা গ্রহণ করবো।

তিনি আরও বলেন, স্বাস্থ্যকর্মীদের টিকা প্রয়োগ করে টিকাদান কার্যক্রম শুরু হবে। প্রথমে ইউনিয়ন পর্যায়ে টিকা দেয়া হবে।


আরও খবর