Logo
শিরোনাম

ভিয়েতনামে পানশালায় আগুন, নিহত ১২

প্রকাশিত:বুধবার ০৭ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১১২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলের হোচিমিন শহরে কারাওকের একটি পানশালায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে কমপক্ষে ১২ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

মঙ্গলবার রাতে পানশারার ওপরের তলায় আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন ভেতরে আটকা পড়েন। জীবন বাঁচাতে অনেকে ভবনের দ্বিতীয় এবং তৃতীয় তলা থেকে লাফিয়ে পড়েন। স্থানীয় গণমাধ্যম থেকে এই তথ্য জানা যায়। তবে কিছু সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান দমকলকর্মীরা।

প্রধানমন্ত্রী ফাম মিন চিন বুধবার জননিরাপত্তা মন্ত্রণালয় ও প্রাদেশিক কর্তৃপক্ষকে অগ্নিকাণ্ডের কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন।


আরও খবর