Logo
শিরোনাম

ভরপুর যৌনতায় ভরা তাপসী পান্নুর আসন্ন ছবি ‘হাসিন দিলরুবা’

প্রকাশিত:মঙ্গলবার ০৮ জুন ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | ৩৪৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সোমবার মুক্তি পেল তাপসী পান্নুর বহু প্রতীক্ষিত ছবি হাসিন দিলরুবার টিজার। আর রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গেই ছবির ঝলক ইতিমধ্যে ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ছবির টিজারই বলে দিল এই হাসিনা দিলরুবার কাহিনি জুড়ে থাকবে অপরাধ, যৌনতার ভরপুর মিশেল। ২রা জুলাই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে এই সিনেমা।

এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন বিনিল ম্যাথু। আর প্রযোজকে ভূমিকায় রয়েছেন আনন্দ এল রাই। টিজার দেখাই আন্দাজ করা যাচ্ছে ছবিতে তাপসীকে রোম্যান্স করতে দেখা যাবে বিক্রান্ত মেসি এবং হর্ষবর্ধন রানের সঙ্গে। মাত্র ৩০ সেকেন্ডের এই টিজারের শুরুতেই তাপসীকে দেখা গেল একটি ট্রেন থেকে নামতে। এরপর একের পর এক রহস্য-রোমাঞ্চে ভরপুর দৃশ্য। টিজারে বিক্রান্ত ও তাপসীর বিয়ের ঝলকও উঠে এসেছে।

ভালোবাসার সঙ্গে জড়িত তিনটে বিষয় দেখা যাবে এই ছবিতে। তা হল কাম, আবেশ এবং প্রতারণা। আর এসবের সঙ্গে মিশে যাবে খুনও। এর আগে এই ছবিকে মার্ডার মিস্ট্রির সঙ্গে টুইস্টেড লাভ স্টোরি বলে আখ্যা দিয়েছিলেন ছবির প্রযোজক। হাসিন দিলরুবা সম্পর্কে আনন্দ এল রাই জানিয়েছেন, এটি একটি রহস্যে ভরপুর প্রেমকাহিনি, এটাকে কোনও নির্দিষ্ট জঁর মধ্যে বেঁধে ফেলা যাবে না। আশা করছি এই ধরণের একটা চিত্রনাট্য মানুষ পছন্দ করবে।


নিউজ ট্যাগ: তাপসী পান্নু

আরও খবর