Logo
শিরোনাম

ভূমধ্যসাগরে নিহত ৭ বাংলাদেশির লাশ দেশে আসবে দুটি ফ্লাইটে

প্রকাশিত:মঙ্গলবার ০৮ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ১৫৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইউরোপে অভিবাসনের প্রত্যাশায় ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ঠান্ডায় মারা যাওয়া সাত বাংলাদেশি নাগরিকের মরদেহ দেশে পাঠানো হচ্ছে। মরদেহগুলো দুটি ফ্লাইটে দেশে আসার কথা রয়েছে। এর মধ্যে আগামী শনিবার (১২ ফেব্রুয়ারি) প্রথম ফ্লাইট এবং রোববার (১৩ ফেব্রুয়ারি) দ্বিতীয় ফ্লাইটে মরদেহগুলো ঢাকায় পৌঁছানোর কথা। 

বাংলাদেশ সময় সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে এক বার্তায় এ তথ্য জানায় ইতালির রোমের বাংলাদেশ দূতাবাস।

এতে বলা হয়, ভূমধ্যসাগরে ঠান্ডায় মারা যাওয়া সাত বাংলাদেশি নাগরিকের মরদেহ নিয়ে প্রথম ফ্লাইটটি বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রোম থেকে ঢাকার উদ্দেশে রওনা করবে। এটি আগামী শনিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকায় পৌঁছাবে।  মরদেহ নিয়ে দ্বিতীয় ফ্লাইট শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রোম থেকে ঢাকার উদ্দেশে রওনা করবে। এটি আগামী রোববার (১৩ ফেব্রুয়ারি) ঢাকায় পৌঁছাবে।

ইউরোপে অভিবাসনের প্রত্যাশায় ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ঠাণ্ডায় মারা যাওয়া সাত বাংলাদেশির পরিচয় গত ২৯ জানুয়ারি নিশ্চিত করেছিলো দূতাবাস। সে সময় দূতাবাস জানিয়েছিলো, মারা যাওয়া সাত বাংলাদেশির মধ্যে পাঁচ জনের বাড়ি মাদারীপুরে। বাকি দুজনের বাড়ি কিশোরগঞ্জ ও সুনামগঞ্জে।

মৃত বাংলাদেশিরা হলেন- মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পিয়ারপুর গ্রামের ইমরান হোসেন, পিয়ারপুর গ্রামের রতন জয় তালুকদার, ঘটকচর গ্রামের সাফায়েত, মোস্তফাপুর গ্রামের জহিরুল, মাদারীপুর সদর।


আরও খবর