Logo
শিরোনাম

ইয়েমেনে সেনাবাহিনী-হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে ৩৭ জন নিহত

প্রকাশিত:রবিবার ০২ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:বুধবার ০৮ নভেম্বর ২০২৩ | ১৩১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইয়েমেনের মধ্যাঞ্চলীয় প্রদেশ মারিবে সৌদি নেতৃত্বাধীন সেনাবাহিনী ও ইরানের সমর্থনপুষ্ট হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে বিদ্রোহীদের ৩৭ জন নিহত হয়েছেন।

শনিবার বার্তা সংস্থা সিনহুয়াকে এ তথ্য নিশ্চিত করেছেন সেনাবাহিনীর একজন কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেছেন, সরকারনিয়ন্ত্রিত দক্ষিণ মারিবের আল-বালাক আল-শারকি এলাকায় এ সংঘর্ষ সংঘটিত হয়েছিল। এ সময় সেনাবাহিনী মিলিশিয়াদের বেশ কয়েকটি ঘাঁটি দখল করে নিয়েছেন সরকার বাহিনী।

সৌদি মালিকানাধীন আল-আরাবিয়া টিভি জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনি সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে বিদ্রোহী হুতিদের ২৩টি বিমান হামলায় চালিয়ে ১৬০ হুতি জঙ্গিকে হত্যা করেছে এবং দক্ষিণ মারিব ফ্রন্টলাইনে ১৭টি গাড়ি ধ্বংস করেছে।এ বিষয় হুতির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

গত বছরের ফেব্রুয়ারিতে ইরান সমর্থিত হুতি মিলিশিয়া কৌশলগত তেলসমৃদ্ধ প্রদেশটি দখল করতে সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারি সেনাবাহিনীর বিরুদ্ধে একটি বড় আক্রমণ শুরু করে।


আরও খবর