Logo
শিরোনাম

যাত্রাবাড়ীতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত:শুক্রবার ২১ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১২৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাস ও সিএনজির সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই জন। শুক্রবার (২১ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার (এএসআই) মুজাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

জানা গেছে, নিহতরা আজ সকালে বরিশাল থেকে লঞ্চযোগে ঢাকায় আসেন। এরপর সিএনজি নিয়ে মাতুয়াইলের একটি হাসপাতালে যাচ্ছিলেন। পথে বাসের সঙ্গে সংঘর্ষ হয় সিএনজির।


আরও খবর