Logo
শিরোনাম

রাজধানীর যাত্রাবাড়ীতে মাদকসহ ব্যবসায়ী আটক

প্রকাশিত:বুধবার ২৬ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২০৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতের নাম-মোছাঃ রুবিনা আক্তার স্বপ্না।

মঙ্গলবার (২৫ জানুয়ারি ২০২২) বিকাল ৫:০০ টায় যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ মোড়স্থ এলএছ সিএনজি স্টেশনের সামনে থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

গোয়েন্দা ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ শামসুল ইসলাম বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ মোড়স্থ এলএছ সিএনজি স্টেশনের সামনে গাঁজা বিক্রয় করার জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে গাঁজাসহ রুবিনাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে বলে জানান এ গোয়েন্দা কর্মকর্তা।


আরও খবর