Logo
শিরোনাম

যাত্রীবাহী ট্রেনের অগ্রিম টিকিটের টাকা ফেরত দেয়া শুরু

প্রকাশিত:শুক্রবার ২৫ জুন ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ২৩৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনাভাইরাস সংক্রমণের কারণে বন্ধ হয়ে যাওয়া যাত্রীবাহী ট্রেনের অগ্রিম টিকিট গ্রহীতারা টাকা ফেরত পাচ্ছেন। শুক্রবার (২৫ জুন) সকাল থেকে টিকিট কাউন্টার থেকে টাকা ফেরত দেওয়া হচ্ছে। আগামী ৩০ জুন পর্যন্ত অগ্রীম টিকিটের টাকা ফেরত দেওয়া হবে।

বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব সম্মানিত যাত্রী সাধারণ চলতি মাসের ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকেট কিনেছেন তাদেরকে আগামী ৩০ জুনের মধ্যে প্রতিদিন সকাল ছয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত টিকিট ফেরত দিয়ে উল্লেখিত সমপরিমাণ টাকা ফেরত নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

এর আগে গত ২২ জুন দিনগত রাত ১২টা থেকে দেশে সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচাল বন্ধ ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে ম্যাংগো ট্রেনসহ সব পণ্যবাহী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে ৫ এপ্রিল থেকে যাত্রীবাহী সব ট্রেন চলাচল বন্ধ ছিলো। তবে পণ্যবাহী ট্রেন চলাচল করে। এরই মধ্যে ৭ এপ্রিল থেকে কৃষিজাত পণ্য ও পার্শ্বেল পরিবহনে চার জোড়া নতুন ট্রেন পরিচালনা করা হয়। ৪৯ দিন বন্ধ থাকার পর ২৪ মে ভোর থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। এরপর সোমবার (২১ জুন) ঢাকার পার্শ্ববর্তী সাত জেলা লকডাউন দেয়ার পরে মঙ্গলবার (২২ জুন) ট্রেনের অগ্রিম টিকিটগ্রহীতাদের টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত আসে।


আরও খবর