Logo
শিরোনাম

যে কারণে ‘ডন ৩’র প্রস্তাব ফিরিয়ে দিলেন শাহরুখ

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১২৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বলিউড বাদশা খ্যাত শাহরুখ খানের বহুল আলোচিত সিনেমা ডন। ২০০৬ সালে এ সিনেমার সাফল্যের পর ২০১১ সালে মুক্তি পেয়েছিল ডন ২। এরপর কেটে গেল অনেক বছর। সম্প্রতি গুঞ্জন উঠেছে আপাতত ডন ৩র প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন শাহরুখ। বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে জানা গেছে, ডন ৩ র প্রস্তাব শাহরুখকে একাধিকবার দেওয়া হয়েছিল। তবে ফিরিয়ে দিয়েছেন সিক্যুয়ালটির প্রস্তাব।

জানা গেছে, শাহরুখের সর্বশেষ সিনেমা জিরো ফ্লপ হওয়ার পর থেকে বেশ সচেতন হয়েছেন তিনি। সে সঙ্গে শুরু হয়েছে একের পর এক ফ্লপ সিনেমার ঝড়। সে কারণেই এ সিনেমা নিয়ে আপাতত ভাবছেন না তিনি । আরও ভেবে চিন্তে সিক্যুয়ালটির কাজ শুরু করবেন বলে জানা গেছে। এরই মধ্যে তার সব সিনেমার শুটিং শেষ দিকে। তাই নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হতে চান এ অভিনেতা।

শাহরুখের পরবর্তীতে সিনেমা জওয়ান। এরপর রয়েছে যশ রাজ ফিল্মসের পাঠান এবং রাজকুমার হিরানির ডানকি। অন্যদিকে পাঠানের শুটিং শেষ হয়েছে এবং মুক্তি পাবে ২০২৩ সালের ২৫ জানুয়ারি।

নিউজ ট্যাগ: শাহরুখ খান

আরও খবর