Logo
শিরোনাম

যে রোগে ভুগছেন পুষ্পা খ্যাত রাশমিকা

প্রকাশিত:মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১০৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারতের দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা। তাকে ভারতের জাতীয় ক্রাশ বলা হয়ে থাকে। বিষয়টিকে আনুষ্ঠানিক রূপ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন তার ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আন্দোলন শুরু করে দিয়েছেন তারা। বিশেষ করে পুষ্পা : দ্য রাইজ মুক্তির পরপরই তিনি আলোচনায় আসেন। তবে সম্প্রতি সেই রূপের কিছুটা ভাটাও পড়েছে। জানা গেল এ অভিনেত্রী হাঁটুর সমস্যায় ভুগছেন।

ভারতের একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি ভারতের নামকরা অর্থোপেডিকস ডা. গুরুবারেড্ডির কাছে গিয়েছিলেন রাশমিকা। সামাজিক যোগাযোগমাধ্যমে রাশমিকার সঙ্গে সেই ছবি পোস্ট করেন গুরুবারেড্ডি। মূলত, তিনিই জানান, হাঁটুর সমস্যায় ভুগছেন এ নায়িকা। তবে তা গুরুতর নয়। খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। পাশাপাশি তিনি জানান, পুষ্পা সিনেমায় রাশমিকার অভিনয় তার অনেক পছন্দ হয়েছে।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে রাশমিকা অভিনীত প্রথম বলিউড সিনেমা গুডবাই। বিকাশ বেহল পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করছেন অমিতাভ বচ্চন। সিনেমাটি ৭ অক্টোবর মুক্তি পাবে। রাশমিকা খুব শিগগিরই পুষ্পা- টু বা পুষ্পা: দ্য রুল সিনেমার শুটিং শুরু করবেন বলেও জানা গেছে। গত বছরের ডিসেম্বরে মুক্তি পায় এই ফ্যাঞ্চাইজির প্রথম সিনেমা পুষ্পা: দ্য রাইজ। সুকুমার পরিচালিত এ সিনেমা বক্স অফিসে ৩০০ কোটি রুপির বেশি আয় করেছে।


আরও খবর