Logo
শিরোনাম

যমুনার পানি বিপদসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে

প্রকাশিত:মঙ্গলবার ২৪ আগস্ট ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২২৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি গত ২৪ ঘণ্টায় শহর রক্ষা বাঁধ পয়েন্টে স্থিতিশীল থেকে বিপদসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের শহর রক্ষা বাঁধ পয়েন্টের দায়িত্বে থাকা গেজ মিটার (পানি পরিমাপক) আব্দুল লতিফ।

জানা গেছে, চলনবিলসহ জেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া অভ্যন্তরীণ নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। টানা কয়েক দিন যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল ও চরাঞ্চল। এতে পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।

তলিয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, রাস্তাঘাট, বিস্তীর্ণ ফসলি ও গো-চারণ ভূমি। পানিতে গো-চারণ ভূমি তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন জেলার গো-খামারিরা। সড়ক ও বাধের উঁচু স্থানে আশ্রয় নিচ্ছেন বন্যা কবলিতরা। তবে এখনও সরকারি বেসরকারি কোন সহায়তা নিয়ে তাদের কাছে এগিয়ে আসেনি কেউ।


আরও খবর

জাজিরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

মঙ্গলবার ১৭ জানুয়ারি ২০২৩