Logo
শিরোনাম

যথাসময়ে বন্ধ হয়েছে বিপণিবিতান, সরগরম ফুটপাত

প্রকাশিত:মঙ্গলবার ২১ জুন ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ৮৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিশ্বব্যাপী মূল্যবৃদ্ধিজনিত পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার পর সারা দেশে দোকান, শপিং মল, মার্কেট, বিপণিবিতান খোলা না রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যা আজ সোমবার থেকে কার্যকর হয়েছে। প্রথম দিন রাজধানীর বড় বড় শপিং মল ও বিপণিবিতানগুলো যথা সময়ে বন্ধ হলেও ফুটপাতে আগের মতোই বেচাকেনা করতে দেখা গেছে।

রাজধানীর বসুন্ধরা সিটি, নিউমার্কেট, নীলক্ষেত, এলিফেন্ট রোড, শাহবাগ, কারওয়ান বাজার, মগবাজার, মৌচাক মালিবাগ, রামপুরা এবং বাড্ডা এলাকায় শপিং মল ও বড় বড় মার্কেট বন্ধ দেখা গেছে। কিন্তু এসব মার্কেটের সামনের সব ফুটপাতে আগের মতোই পণ্য বিক্রি করতে দেখা গেছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৬ জুন) বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার পর সারা দেশে দোকান, শপিং মল, মার্কেট, বিপণিবিতান খোলা না রাখার নির্দেশ দেওয়া হয়। এ নির্দেশনার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

 


আরও খবর