
জাপানের তরুণ
প্রজন্ম মদ্যপানে তেমন আগ্রহি হচ্ছে না। যা দেশটির অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলছে।
যে কারণে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনৈতিক পরাশক্তির দেশটির জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে।
সংকট কাটাতে জাপান
সরকার একটি প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় তরুণদের মদ্যপানে আগ্রহী করে তুলতে
ভিন্ন ধরণের আইডিয়া আহ্বান করা হয়। দেশটির জাতীয় রাজস্ব অধিদপ্তর 'সাকি ভিভা' নামে
এই প্রতিযোগিতার আয়োজন করেছে।
দেশটির রাজস্ব
অধিদপ্তরের আয়োজিত এই প্রতিযোগিতার মাধ্যমে দেশটির নিজস্ব পানীয়গুলোর চাহিদা বাড়াতে
কি কি পদক্ষেপ নেওয়া যায় এ ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
কোভিড পরবর্তী
সময়ে দেশটিতে অ্যালকোহলযুক্ত পানীয় বিক্রয় বিপজ্জনক হারে কমে আসে। এর কারণ হিসেবে আধুনিক
জীবনব্যবস্থা, দেশটির ক্রমবর্ধমান বয়স্ক নাগরিক ইত্যাদিকে দায়ী করা হচ্ছে।
তবে যুবকদের মদপানে উৎসাহ দিতে দেশটির সরকার যে পদক্ষেপ নিয়েছে-
এই নিয়ে ইন্টারনেটে ব্যাপক সমালোচনা চলছে। সংবাদ মাধ্যম সিএনএন এই প্রতিযোগিতা ও প্রচারণার
ব্যাপারে কথা বলতে চাইলে দেশটির মন্ত্রণালয়ের মুখপাত্র কথা বলতে অস্বীকৃতি জানায়।

