Logo
শিরোনাম

যুবলীগ থেকে বহিষ্কৃত কি না, জানেন না সম্রাট

প্রকাশিত:শনিবার ২৭ আগস্ট ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৯৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট বলেছেন, আমি বহিষ্কৃত কি না জানি না। শুক্রবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্রাট বলেন, রাজনীতি নিয়ে আমার কোনো ভাবনা নেই, আমি সবসময় শেখ হাসিনার কর্মী ছিলাম, কর্মী হিসেবেই কাজ করে যাবো।

আপনি তো বহিষ্কৃত রাজনীতি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী সংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা সময় বলে দেবে। আমি বহিষ্কৃত কি না জানি না। এর আগে দুপুরে জামিনে কারামুক্ত হয়ে হাসপাতাল ছাড়েন সম্রাট।

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কার্ডিওলজিস্ট বিভাগের সহযোগী অধ্যাপক ও ইউনিট প্রধান ডা. মো. রসুল আমিন (শিপন) বলেন, গতকালই (বৃহস্পতিবার) তাকে আমরা হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছি। তবে তিনি আজ দুপুরে হাসপাতাল ছেড়েছেন।


আরও খবর