Logo
শিরোনাম

যুদ্ধে ৮৮ বিমান-হেলিকপ্টার হারিয়েছে রাশিয়া, দাবি ইউক্রেনের

প্রকাশিত:রবিবার ০৬ মার্চ ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৫৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত রাশিয়া বিমান ও হেলিকপ্টার মিলিয়ে ৮৮টি এয়ারক্রাফট হারিয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া বেশ কয়েকজন রাশিয়ান পাইলটকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে তারা।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়মিত প্রতিবেদনে বলা হয়েছে, মারিউপোলে ইউক্রেনের সশস্ত্র বাহিনী রাশিয়ার সৈন্যদের সঙ্গে লড়াই অব্যাহত রেখেছে। খবর বিবিসির।

প্রতিবেদনে আরও বলা হয়, মাইকোলিয়াভ অঞ্চলে রাশিয়ার বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। ইউক্রেনের সৈন্যদের প্রতিরোধ দেখে মনোবল হারিয়ে ফেলছে রাশিয়ার বাহিনী।


আরও খবর