Logo
শিরোনাম

যুদ্ধের মধ্যেই ইউক্রেনে কারফিউ প্রত্যাহার

প্রকাশিত:সোমবার ২৮ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৩৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাশিয়ার সামরিক অভিযানে ইউক্রেনের রাজধানী কিয়েভে চলা কারফিউ তুলে নেওয়া হয়েছে। গত দুদিন দেশটিতে কারফিউ জারি ছিল। সোমবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইউক্রেনের বিভিন্ন শহরজুড়ে পঞ্চম দিনের মতো হামলা শুরু করেছে রাশিয়ার সামরিক বাহিনী।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) ইউক্রেনের ভোর শুরু হয় বিমান হামলার সাইরেন বাজিয়ে। এ ছাড়া চেরনিহিভ শহরে রাতভর গোলাবর্ষণ করা হয়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযান শুরু হয়েছে। এরপর বিশ্বে আলোচনা শুধুই ইউক্রেন যুদ্ধ নিয়ে।

রাশিয়ার গত চার দিনের হামলায় ইউক্রেনের ৩৫২ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দেশটির সরকার জানিয়েছে।

অন্যদিকে ৪ হাজার ৩০০ রুশ সেনা নিহত হওয়ার দাবি করেছে ইউক্রেন কর্তৃপক্ষ।


আরও খবর