Logo
শিরোনাম

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস

প্রকাশিত:মঙ্গলবার ০৬ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১৪০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হয়েছেন দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। এ জয়ের মধ্য দিয়ে তিনিই হতে যাচ্ছেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী।

কনজারভেটিভ পার্টির নতুন প্রধান লিজ ট্রাস মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রানি এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করতে স্কটল্যান্ড যাবেন। সেখানে ক্ষমতাসীন দলটির নতুন প্রধানকে সরকার গঠন করার আহ্বান জানাবেন রানি।

মঙ্গলবার রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন তিনি।

গত ৭ জুলাই কনজারভেটিভ পার্টির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন পদত্যাগ করার ঘোষণা শুরু করেন।

এরপরই শুরু হয় কনজারভেটিভ পার্টির নতুন নেতা ও নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া। সর্বশেষ প্রক্রিয়ায় টিকে ছিলেন ঋষি সুনাক এবং লিজ ট্রাস। এই প্রক্রিয়ায় কনজারভেটিভ পার্টির সদস্যরা ঋষি সুনাক এবং লিজ ট্রাজকে ভোট দেন।

সব প্রক্রিয়া শেষ করে অবশেষে লিজ ট্রাস কনজারভেটিভ পার্টির নেতা এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।

কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান স্যার গ্রাহাব ব্রাডি জানিয়েছেন, লিজ ট্রাস পেয়েছেন ৮১, ৩২৬ ভোট। অন্যদিকে সুনাক পেয়েছেন ৬০,৩৯৯ ভোট। সব সদস্যের মধ্যে  ৮২.৬ ভাগ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। 


আরও খবর