Logo
শিরোনাম

যুক্তরাষ্ট্রে ট্রেন লাইনচ্যুত, নিহত ৩

প্রকাশিত:রবিবার ২৬ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ২১৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে অন্তত তিন ব্যক্তি নিহত হয়েছেন। আহত বেশ কয়েকজন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্থানীয় সময় গতকাল শনিবার দেশটির মনটানা অঙ্গরাজ্যে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি শিকাগো থেকে সিয়াটলের উদ্দেশে রওনা হয়েছিল। পথে এ দুর্ঘটনা ঘটে। রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যামট্রাক জানিয়েছে, তাদের ট্রেনটিতে ১৪৭ জন যাত্রী ছিলেন। ক্রু ছিলেন ১৩ জন।

দুর্ঘটনায় ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। ট্রেন লাইনচ্যুত হলে যাত্রীরা বগির ভেতরে আটকে পড়েন। দুর্ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন, তা নিশ্চিত করে জানাতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।


আরও খবর