Logo
শিরোনাম

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রকাশিত:মঙ্গলবার ০৯ নভেম্বর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১৯০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। পর্যটকদের জন্য বন্ধ হয়ে যাওয়া সীমান্ত ২০ মাস পর খুলে দিয়েছে। সোমবার (৮ নভেম্বর) থেকে থেকে করোনা টিকার ডোজ পূর্ণকারী পর্যটকরা স্থল ও আকাশপথে পুনরায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছে দেশটির সরকার। এ খবর বার্তা সংস্থা এএফপির।

মহামারির কারণে ২০২০ সালের মার্চে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটক বা ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য, চীন, ব্রাজিল, মেক্সিকো, কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন অন্তর্ভূক্ত ছিল। এর ফলে বিশ্বের লাখ লাখ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে। নতুন প্রেসিডেন্ট জো বাইডেন শপথের পর ধীরে ধীরে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন।

এএফপি জানিয়েছে, আটলান্টিকের দুই তীরে থাকা পরিবারগুলো স্বজনদের সঙ্গে সাক্ষাতে দীর্ঘদিন ধরে উদগ্রীব হয়ে রয়েছে। অনেকে ইতোমধ্যে সোমবারই যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য বিমানে টিকেট কেটে রেখেছেন। ব্যাপক চাহিদা পূরণের জন্য বিমান সংস্থাগুলো ট্রান্স আটলান্টিক ফ্লাইটের সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে।


আরও খবর