
বাহিনীর প্রধানকে নিষেধাজ্ঞা দেওয়ার নতুন ঢং চালু হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকার আচরণ দুঃখজনক। তথ্যনির্ভর দেশ ইমম্যাচিউর (অপরিপক্ব) কাজ করেছে
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কারণে দেশ জঙ্গি ও সন্ত্রাসমুক্ত হয়েছে। এই বাহিনীর কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞাকে দুঃখজনক বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
আজ শনিবার রাজধানীর ইস্কাটনে ফরেন সার্ভিস একাডেমিতে এক আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাহিনীর প্রধানকে নিষেধাজ্ঞা দেওয়ার নতুন ঢং চালু হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকার আচরণ দুঃখজনক। তথ্যনির্ভর দেশ ইমম্যাচিউর (অপরিপক্ব) কাজ করেছে।
মন্ত্রী জানান, শনিবার সকালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারকে তলব করেছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। সোয়া ৯টার দিকে ২০ মিনিটের সেই বৈঠকে মিলার নিজেও এ ঘটনায় অবাক হয়েছেন বলে জানান মোমেন।

