
স্বাধীনতার ৫০
বছর পূর্তি উপলক্ষে দেশের আরও ১২০টি উপজেলায় পাঁচ লাখ ৫৪ হাজার ৯৫৮ জন দরিদ্র মানুষকে
পুষ্টিচাল দেবে সরকার। এর মধ্যে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০টি উপজেলায় চার লাখ
২২ হাজার ৩৩৭ জন এবং দুস্থ জনগোষ্ঠীর উন্নয়ন (ভিজিডি) কর্মসূচির আওতায় ৭০টি উপজেলায়
এক লাখ ৩২ হাজার ৬২১ জন নারী পুষ্টিচাল পাবেন।
খাদ্য অধিদফতর
ও মহিলাবিষয়ক অধিদফতর থেকে এ তথ্য জানা গেছে। আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।
স্বাধীনতার মাস মার্চ থেকে নতুন ১২০টি উপজেলায় পুষ্টিচাল বিতরণ শুরু হবে।
খাদ্য অধিদফতর
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় মার্চ ও এপ্রিল এবং সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর- এই
পাঁচ মাস ৫০ লাখ হতদরিদ্র পরিবারকে ১০ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি হারে চাল দিয়ে
থাকে। এই কর্মসূচির আওতায় বর্তমানে ১০০টি উপজেলার ছয় লাখ ৫৩ হাজার ৭৪৪ জনকে পুষ্টিচাল
দেয়া হচ্ছে।
অপরদিকে সারাদেশে
১০০টি উপজেলায় মহিলা ও শিশু বিষয়ক অধিদফতরের ভিজিডি কর্মসূচির মাধ্যমে দুই লাখ ৬৭ হাজার
৭৫৮ জন নারীকে পুষ্টিচাল দেয়া হয়। এক্ষেত্রে ভিজিডি কার্ডধারী প্রতিটি নারীর পরিবার
প্রতি মাসে ৩০ কেজি হারে দুই বছর পর্যন্ত পুষ্টিচাল পেয়ে থাকেন।

