Logo
শিরোনাম

১৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

প্রকাশিত:বুধবার ২০ অক্টোবর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৯৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত ২১ হাজার ৭২৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন। চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন মোট ৮৩ জন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ সব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তর জানায়, সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১০৫ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪৬ জন।

চলতি বছর মোট আক্রান্তদের মধ্যে অক্টোবরে ৩ হাজার ৫২৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

এছাড়া, এ বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ৮৩ জনের মধ্যে চলতি মাসে ১৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন ও জুলাই মাসে ১২ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬০৯ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৮৯ জন।


আরও খবর