
১৬ মে পর আরেক
দফা বাড়বে কঠোর বিধিনিষেধ। এছাড়া মাস্ক পড়া বাধ্যতামূলক করতে পুলিশকে বিচারিক ক্ষমতা
দেয়া হবে।
করোনাভাইরাসের
সংক্রমণ রোধে আগামী ১৬ মে পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়িয়েছে সরকার।
বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে ৫ মে জারি হওয়া প্রজ্ঞাপনে ছয়টি অতিরিক্ত নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নির্দেশনার মধ্যে রয়েছে- সরকারি-বেসরকারি চাকরিজীবীরা ঈদের ছুটিতে আবশ্যিকভাবে নিজ নিজ কর্মস্থলে (অধিক্ষেত্রে) অবস্থান করবেন, সব দোকানপাট ও শপিংমলে স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করতে হবে, মাস্ক ব্যবহার শতভাগ নিশ্চিত করতে হবে, জনসমাগম হয় এ ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ রাখতে হবে।

