Logo
শিরোনাম

২০২১ সালে ৫৩৭১ সড়ক দুর্ঘটনায় নিহত ৬২৮৪

প্রকাশিত:শনিবার ০৮ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৪০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

২০২১ সালে ৫ হাজার ৩৭১টি সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ হাজার ২৮৪ জন নিহত ও ৭ হাজার ৪৬৮ জন আহত হয়েছেন।

আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এমনই একটি পরিসংখ্যান তুলে ধরেছে রোড সেফটি ফাউন্ডেশন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে এই তালিকা তৈরি করেছেন তারা।

সংস্থাটি জানায়, নিহতদের মধ্যে ৩৫.২৩ শতাংশ মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে। এ ছাড়াও নিহতদের মধ্যে ৩৪.২৪ শতাংশ পথচারী এবং ১২.৬৯ শতাংশ চালক ও হেলপার ছিলেন।

গত বছর ৭৬টি নৌ-দুর্ঘটনায় ১৫৯ জন নিহত, ১৯২ জন আহত এবং ৪৭ জন নিখোঁজ রয়েছেন।

একই সময়ে ১২৩টি ট্রেন দুর্ঘটনায় অন্তত ১৪৭ জন নিহত ও ৩৯ জন আহত হয়েছেন।

নিউজ ট্যাগ: সড়ক দুর্ঘটনা

আরও খবর