Logo
শিরোনাম

২৮ সেপ্টেম্বর থেকে সারাদেশে ফের টিকা ক্যাম্পেইন শুরু

প্রকাশিত:রবিবার ২৬ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ১২ অক্টোবর ২০২৩ | ১৯৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনার সংক্রমণ প্রতিরোধে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সারাদেশে ফের টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আজ রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ও লাইন ডিরেক্টর ডা. শামসুল হক।

তিনি জানান, টিকা ক্যাম্পেইনে একদিনেই ৮০ লাখ ডোজ টিকা দেওয়া হবে। এ কর্মসূচি নিয়ে দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বিস্তারিত ব্রিফ করবেন। এর আগে গত বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, চলতি মাসেই ফের সারাদেশে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন করা হবে।


আরও খবর