Logo
শিরোনাম

৩ দিন বিশেষ ট্রেনে ঢাকায় আসবে কোরবানির পশু

প্রকাশিত:মঙ্গলবার ০৬ জুলাই ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৯৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঈদের আগের তিন দিন কোরবানির পশু পরিবহনের জন্য বিশেষ ক্যাটল স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার (৬ জুলাই) রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসি এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদের আগে তিন দিন পশু আনা হবে। ১৭, ১৮ ও ১৯ জুলাই পশুগুলো আনা হবে। তবে ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে এর সংখ্যা কম বেশি হতে পারে।

তিনি আরও জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকার মধ্যে এই ট্রেন চলবে। দেওয়ানগঞ্জ বাজার থেকে বেলা সাড়ে ৩টায় ট্রেনটি ছেড়ে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে পরের দিন সকাল ৬টায়। একটি ট্রেনে ৪০০টি পর্যন্ত পশু পরিবহন করা যাবে।

এর পাশাপাশি খুলনা এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় পশু পরিবহনের জন্য ট্রেন চলাচলের ব্যবস্থা রয়েছে। তবে ব্যবসায়ীদের আগ্রহ থাকলে এখান থেকেও স্পেশাল ট্রেন চালানো হবে বলে রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

গত বছর পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশু পরিবহনে বিশেষ ট্রেন চালু করা হয়েছিল। এছাড়া, দুই বছর ধরে আম পরিবহনেও বিশেষ ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে।


আরও খবর