Logo
শিরোনাম

‘৩শ' আসনে ইভিএমে ভোট নেওয়ার সক্ষমতা নেই'

প্রকাশিত:মঙ্গলবার ১০ মে ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৫৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কতগুলো আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তবে, ৩০০ আসনে ইভিএম ব্যবহার করার সক্ষমতা ইসির নেই বলে জানান তিনি। মঙ্গলবার (১০ মে) নির্বাচনের কমিশনের প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

সিইসি বলেন, বর্তমানে ১০০টির মতো আসনে ইভিএমে নির্বাচন আয়োজনের সক্ষমতা কমিশনের রয়েছে। তাহলে ১০০ আসনে ইভিএমে নির্বাচন করা হবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। কত আসনে ইভিএমে নির্বাচন হবে কি হবে না, সেসব কমিশন সভায় সিন্ধান্ত নেওয়া হবে।

প্রধানমন্ত্রী ইভিএমে নির্বাচনের কথা বলছেন, এ নিয়ে কমিশন কোনো চাপ অনুভব করছে কিনা, এমনে প্রশ্নে তিনি বলেন, নির্বাচন ইভিএমে হবে না ব্যালটে হবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। তবে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিতে পারেন।


আরও খবর