Logo
শিরোনাম

৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৫০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (৩০ নভেম্বর) পিএসসি এই বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বাংলাদেশ সিভিল সার্ভিসের দুই হাজার ৩০৯টি পদে এবং নন-ক্যাডার নবম ও ১০-১২তম গ্রেডের এক হাজার ২২টি পদে নিয়োগের লক্ষ্যে এই আবেদনপত্র আহ্বান করেছে পিএসসি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিস্তারিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd এ পাওয়া যাবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন করা এবং আবেদন ফি জমা দেয়া যাবে।


আরও খবর