Logo
শিরোনাম

৫ আগস্টের পর লকডাউন আর বাড়ানো হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত:বুধবার ২৮ জুলাই ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৫৬৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আগামী ৫ আগস্ট টানা ১৪ দিনের কঠোর লকডাউন শেষ হলে লকডাউনের সময়সীমা আর বাড়বে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসকক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লকডাউন আর বাড়ানো হবে না। আগামী ৫ আগস্টের পর থেকে দেশে কোনো লকডাউন থাকবে না। সারা দেশে সর্বস্তরের মানুষের মধ্যে টিকা কার্যক্রম পরিচালনার জন্য ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হবে।

তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে লকডাউনের পক্ষে নই। কেবল লকডাউন দিয়েই করোনাভাইরাসের সংক্রমণ রোধ করা সম্ভব না। এটা সংক্রমণ রোধের একটি উপাদান মাত্র।


আরও খবর