Logo
শিরোনাম

আগামীকাল রাজশাহী যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত:মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | ১০৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এক দিনের সরকারি সফরে আগামীকাল মঙ্গলবার রাজশাহী যাবেন। সকাল ৮টা ৪৫ মিনিটে তিনি আকাশপথে ঢাকা থেকে রাজশাহী পৌঁছাবেন।

সফরসূচি অনুযায়ী, আগামীকাল সকাল ১০টা ২০ মিনিটে তিনি প্রধান অতিথি হিসেবে রাজশাহী নগর পুলিশ (আরএমপি) লাইনসে পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এরপর মুক্তিযুদ্ধে রাজশাহী পুলিশ’—শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করবেন। পরে শহীদ পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেবেন তিনি।

পরে তিনি মাদক ও জঙ্গিবিরোধী এক সমাবেশে অংশ নেবেন। বেলা ৩টায় স্বরাষ্ট্রমন্ত্রী বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তিনি আকাশপথেই রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। তাঁর সফর নিয়ে রাজশাহীতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।


আরও খবর