
বিগত ২০২১ সালটা স্বপ্নের
মতো কেটেছে পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের। বিশেষ করে টি-টোয়েন্টি
ফরম্যাটে গড়েছেন এক ক্যালেন্ডার ইয়ারে সর্বাধিক রানের রেকর্ড। সেটির পুরস্কারও পেলেন
হাতেনাতে।
২০২১ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি
ক্রিকেটার (পুরুষ) হিসেবে মোহাম্মদ রিজওয়ানের নাম ঘোষণা করেছে আইসিসি। এর আগে বর্ষসেরা
টি-টোয়েন্টি দলেও জায়গা করে নেন তিনি।
গত বছর পাকিস্তানের হয়ে
মোট ২৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন এই উইকেটকিপার ব্যাটার। এতে ৭৩.৬৬ গড়ে রান
করেছেন ১৩২৬। যা এক ক্যালেন্ডার ইয়ারে সর্বাধিক রানের রেকর্ড। আর উইকেটের পেছনে ডিসমিসাল
করেছেন ২৪টি।

