Logo
শিরোনাম

আইসিসির সেপ্টেম্বর মাসের সেরা রিজওয়ান-হারমানপ্রিত

প্রকাশিত:মঙ্গলবার ১১ অক্টোবর ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ১৪৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সেপ্টেম্বর মাসের সেরা পারফর্মার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রিজওয়ান ও হারমানপ্রিত কাউর।  

পাকিস্তানের তারকা ওপেনার রিজওয়ান এবং ভারতের নারী দলের সাবেক অধিনায়ক হারমানপ্রিত দুইজনেই প্রথমবার আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন। গত মাসে ব্যাট হাতে প্রত্যাশার চেয়েও ভালো পারফরম্যান্স করেছেন পাকিস্তানের এই সময়ের অন্যতম সেরা ওপেনার রিজওয়ান।

সেপ্টেম্বর মাসে ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৭টিতেই ফিফটি হাঁকান রিজওয়ান। তিনি ৬৯.১২ গড়ে ৫৫৩ রান করেন। এ পারফরম্যান্সের পুরস্কারই তিনি পেলেন। এই লড়াইয়ে রিজওয়ান পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন ও ভারতের আকসার প্যাটেলকে।

একইভাবে গত মাসে নারী ক্রিকেটেও দারুণ খেলেছেন হারমানপ্রিত কাউর। ভারতের প্রথম নারী ক্রিকেটার হিসেবে এই স্বীকৃতি পেয়েছেন তিনি। কাউর এই স্কীকৃতির জন্য পেছনে ফেলেছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা ও স্বদেশী স্মৃতি মান্ধানাকে।

সোমবার নিজেদের ওয়েবসাইটে সেপ্টেম্বর মাসের সেরা পারফর্মারের নাম প্রকাশ করে আইসিসি। প্রসঙ্গত, ২০২১ সালের জানুয়ারি থেকে মাস সেরা ক্রিকেটারের স্বীকৃতি দেওয়া শুরু করে আইসিসি।


আরও খবর