Logo
শিরোনাম

আজ থেকে নতুন নিয়মে ট্রেনের টিকিট বিক্রি

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ এপ্রিল ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২০৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় ট্রেনের টিকিট ইস্যুর নতুন নিয়ম করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে টিকিট ইস্যুর নতুন নিয়ম কার্যকর হবে। চলবে ১১ এপ্রিল পর্যন্ত।

বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (টিসি) মো. নাহিদ হাসান খান স্বাক্ষর করা এক নির্দেশনাপত্রে এ তথ্য জানানো হয়েছে। আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

নতুন নিয়মে আন্তঃনগর ট্রেনের মোট আসনের ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হবে। বাকি আসন ফাঁকা রেখেই চলবে ট্রেন। টিকিট বিক্রি হবে অনলাইন, মোবাইল অ্যাপ ও কাউন্টারে। সকাল ৮টা থেকে অগ্রিম ব্যবস্থাপনায় টিকিট ইস্যু করা যাবে।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (পরিচালক) সরদার শাহাদাত আলী বলেন, দুসপ্তাহের জন্য সরকার ১৮টি নির্দেশনা দিয়েছে। এর মধ্যে গণপরিবহনের ৫০ শতাংশ যাত্রী পরিবহনের নির্দেশনা রয়েছে। আগাম টিকিট বিক্রি হওয়ায় ট্রেনে ৫০ শতাংশ যাত্রী পরিবহনের নির্দেশনা পুরোপুরি কার্যকর করতে একটু জটিলতা তৈরি হয়েছিল। তাই এবার নতুন এই নির্দেশনা দেওয়া হলো।

রেলওয়ের নির্দেশনাপত্রে জানানো হয়, ট্রেনে ক্যাটারিং সেবা ও ট্রেনে রাত্রিকালীন বেডিং সরবরাহের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানা হবে। টিকিট ইস্যু ও স্বাস্থ্যবিধি পরিপালনের নিয়মাবলী অপরিবর্তিত থাকবে।

নিউজ ট্যাগ: ট্রেনের টিকিট

আরও খবর