Logo
শিরোনাম

আজ ট্রাক মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত:সোমবার ০৮ নভেম্বর ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ২২৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ধর্মঘট ইস্যুতে ট্রাক, কাভার্ডভ‍্যান ও পণ্য পরিবহনের মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (৮ নভেম্বর) রাত ৮টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু দুপুরে এ তথ্য জানান।

তিনি বলেন, আজ রাত ৮টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে ট্রাক, কাভার্ডভ‍্যান ও পণ্য পরিবহনের মালিক শ্রমিকদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে আছেন জানিয়ে তিনি বলেন, সন্ধ্যা ৭টায় তিনি ঢাকায় ফিরবেন।

জ্বালানি তেলের দাম না কমলে ট্রাক চলবে না বলে রোববার জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ওইদিন পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান এ তথ্য জানান।

তিনি জানান, জ্বালানি তেলের দাম না কমা পর্যন্ত তারা এ ধর্মঘট অব্যাহত রাখবেন। বিআরটিএ সদর দফতরে ভাড়া পুনর্নির্ধারণে বৈঠক হয়েছে। সেই বৈঠকে তারা অংশ নেননি। এছাড়া সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি।

বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক সমিতির সভাপতি মকবুল আহমেদ বলেন, আমরা ধর্মঘট প্রত্যাহার করব না। তেলের দাম কমলেই ধর্মঘট প্রত্যাহার করব।

অবশেষে রোববারসহ প্রায় চারদিনের ভোগান্তি শেষে মালিকপক্ষের দাবি মেনে বাসের ভাড়া বাড়ানোর ঘোষণা দেয় বিআরটিএ। বৈঠক থেকে বেরিয়ে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।

 


আরও খবর