Logo
শিরোনাম

আকিবের খুলির অংশ প্রতিস্থাপন আজ

প্রকাশিত:সোমবার ২৮ মার্চ ২০২২ | হালনাগাদ:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | ১৪৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহাদি জে আকিবের মাথার খুলির একটি অংশ (হাড়) আজ সোমবার প্রতিস্থাপন করা হবে। চমেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের অধীন আকিবের এই অস্ত্রোপচার হবে। তাঁর খুলি প্রতিস্থাপনের যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে।

জানতে চাইলে নিউরোসার্জারি বিভাগের প্রধান নোমান খালেদ চৌধুরী আজ  বলেন, আকিব হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর অনেক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আজ তাঁর অস্ত্রোপচার করা হবে। খুলির অংশটি প্রতিস্থাপন করা হবে।

প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আকিবের প্রথম অস্ত্রোপচারের পর মাথার হাড়ের একটি অংশ খুলে পেটের ভেতর রাখা হয়েছিল।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বছরের অক্টোবরে চমেক ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষের জেরে আকিবকে কলেজের সামনের রাস্তায় এক পক্ষ হামলা করে। এতে তাঁর মাথা ফেটে যায়। পরে আকিবকে চমেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। এরপর নিউরোসার্জারি বিভাগে অস্ত্রোপচারের মাধ্যমে আকিবের মাথার ফেটে যাওয়া খুলির একটি অংশ খুলে তাঁর পেটের চামড়ার নিচে রাখা হয়। গত ১৮ নভেম্বর আকিব বাড়ি ফেরেন। এখন মাথার খুলির হাড়টি প্রতিস্থাপনের জন্য তিনি আবার হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে এলেন।

ছাত্রলীগকর্মী আকিব শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ছাত্রলীগ কর্মীদের হামলায় আকিব আহত হন বলে অভিযোগ।


আরও খবর