Logo
শিরোনাম

আ.লীগ ফের ক্ষমতায় এলে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত:বুধবার ১১ জানুয়ারি ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ৮৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, তার দল ফের ক্ষমতায় এলে দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং জনগণের সেবা করবে।

বুধবার (১১ জানুয়ারি) চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের সহকারী মন্ত্রী চেন ঝোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গনভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, এ বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে অনুষ্ঠেয় পরবর্তী সাধারণ নির্বাচনে জিতে আমরা যদি ক্ষমতায় আসতে পারি, তাহলে দেশের আর্থসামাজিক অগ্রগতির প্রক্রিয়া অব্যাহত রাখব এবং জনগণের সেবা করব।

বৈঠকে তিনি আরও বলেন, গত ১৪ বছরে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। কারণ, তার সরকার বাংলাদেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং দেশবাসী বর্তমানে এর সুফল পাচ্ছে।


আরও খবর