Logo
শিরোনাম

আ.লীগ নির্বাচনী ওয়াদা ভোলে না: প্রধানমন্ত্রী

প্রকাশিত:শনিবার ১৪ জানুয়ারি ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১০৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গত ১৪ বছরে দেশের উন্নয়ন অনেকেই স্বীকার করতে চায় না। আওয়ামী লীগ নির্বাচনী ওয়াদা ভোলে না। আওয়ামী লীগ যা বলে তা পালন করে। মুখে দুর্নীতির কথা না বলে সুনির্দিষ্ট তথ্য দিন, তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যৌথ সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, জাতীয় পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরা উপস্থিত রয়েছেন।

গত ৭ জানুয়ারি আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম সভা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হয়। রীতি অনুসারে সেখানে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বক্তব্য দেন এবং সভা মুলতবি ঘোষণা করেন। আজ সেই মুলতবি সভা চলছে।


আরও খবর