
আজ ২৭ জুন, আন্তর্জাতিক এমএসএমই দিবস।
বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও যথাযথ সাস্থ্যবিধি মেনে নানা কর্মসূচির মধ্যদিয়ে
এ দিবসটি পালিত হবে। সারা বিশ্বে ষষ্ঠবারের মতো দিবসটি পালিত হচ্ছে।
এ দিবসের এবারের প্রতিপাদ্য নির্ধারন করা
হয়েছে ‘ কী টু অ্যান ইনক্লুসিভ এন্ড সাসটেইনেবল
রিকোভারী’। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশের অর্থনীতি গতিশীল রাখতে এবং কর্মসংস্থানের
ক্ষেত্রে অতিক্ষুদ্র (মাইক্রো), ক্ষুদ্র (স্মল) ও মাঝারি (মিডিয়াম) উদ্যোক্তাদের (এমএসএমই)
ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা
(এসডিজিস) অজর্নের শর্তগুলোর মধ্যে অতিক্ষুদ্র,ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিষয়টিও
রয়েছে। এমএসএম-উদ্যোক্তাদের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে প্রতিবছরের ২৭ জুন আন্তর্জাতিক
এমএসএমই দিবস পালন করার জন্য জাতিসংঘের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের এপ্রিল
মাসে জাতিসংঘ সাধারণ অধিবেশনে এ প্রস্তাব গৃহীত হয়। পরের বছর থেকে আন্তর্জাতিকভাবে
এ দিবস পালিত হয়ে আসছে।
সোমবার (২৭ জুন) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও
পর্যটন ভবনে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হবে। দেশের ক্ষুদ্র ও মাঝারি
উদ্যোক্তা, চেম্বার ও অ্যাসোসিয়েশন প্রতিনিধি ও সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিরা
এতে অংশ নেয়।
এছাড়া সন্ধ্যা সাড়ে ৭টায় পর্যটন ভবনে এ
উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বঙ্গভবন থেকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সভাপতিত্বে
অনুষ্ঠানে বিশেষ অতিথি শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
এতে স্বাগত বক্তব্য দেবেন এসএমই ফাউন্ডেশনের
চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান।

