Logo
শিরোনাম

আরও ৩৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

প্রকাশিত:শনিবার ১১ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১৬৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৩৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। শনিবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৩৫ জন। এর মধ্যে ঢাকাতে ১৮ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ১৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১৯৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১২৬ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে ৬৭ জন রোগী ভর্তি রয়েছেন।

এ বছর ১ জানুয়ারি থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ২৭ হাজার ৯২৮ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৬৩৪ জন রোগী। এ যাবত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১০১ জনের মৃত্যু হয়েছে।


আরও খবর