
গত ২৪ ঘণ্টায়
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫০৬ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার
ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত
২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫০৬ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে
ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৬৭ জন ও ঢাকার বাইরে ১৩৯ জন।
বর্তমানে সারা
দেশে এক হাজার ৮৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন
হাসপাতালে এক হাজার ৪২৭ জন ও ঢাকার বাইরে ৪৪৭ জন।
চলতি বছরের ১
জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৫
হাজার ৮৫২ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ১২ হাজার ১৩১ জন ও ঢাকার বাইরে তিন
হাজার ৭২১ জন।
একই সময় সারা
দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ৯২৩ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা
১০ হাজার ৬৭৭ জন ও ঢাকার বাইরে তিন হাজার ২৪৬ জন।
গত ২৪ ঘণ্টায়
ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৫ জন মারা গেছেন।
গত বছরের ১ জানুয়ারি
থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮
হাজার ৪২৯ জন। একই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে
মারা যান ১০৫ জন।

